• ঢাকা
  • শনিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রী 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৫ পিএম;
মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রী 
মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রী 

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা মব করছেন। এখান থেকে সরে আসা উচিত। মব কালচার নামেইতো মব। মব মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা। সুতরাং একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা। বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা হতে পারে। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা দিবেন, তারা দেশের শত্রু হিসেবে পরিনত হবে। মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দায়-দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করা উচিত। কেউ যদি এর বাহিরে গিয়ে কিছু বলতে চাই তার দায়-দায়িত্ব তাকে নিতে হবে।.

 .

 .

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধাতে এসে পানিসম্পদ মন্ত্রী এ মন্তব্য করেন।.

 .

হ্যাঁ ভোট না ভোট প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ ভোট না ভোট হচ্ছে গণ ভোট। সেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে রীট হবে। হ্যাঁ সম্পর্ক কোন প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসামাত্রে হ্যাঁ কার্যক্রম হবে। এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে, না ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে।.

 .

 .

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ প্রমুখ।.

 .

এর-আগে, অমর একুশে প্রথম প্রহরে ২১টা ১মিনিটে ভাষা শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ